গাজা যুদ্ধে ১ হাজারের বেশি সেনা নিহত হওয়ার কথা স্বীকার ইসরায়েলের

by Fatih Work

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, গাজায় চলমান ২ বছরের যুদ্ধে ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ডেইলি জং সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজা যুদ্ধ শুরুর ২ বছর পর ইসরায়েল প্রথমবারের মতো নিজেদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১,১৫২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সেনাদের মধ্যে প্রায় ৪২ শতাংশের বয়স ছিল ২১ বছরের কম। নিহতদের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ, শিন বেট (গোয়েন্দা সংস্থা) এবং অন্য পদমর্যাদার সদস্যরা অন্তর্ভুক্ত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাজা যুদ্ধে নিহত সেনাদের পরিবার সংখ্যা ৬ হাজার ৫০০-এরও বেশি।

তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ৩৫১ জন নারী বিধবা হয়েছেন এবং ৮৮৫ জন শিশু এতিম হয়েছে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222