এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে তাদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে।
উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে। এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’- প্রণয়ন ও ব্যাখার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র।
তত্ত্বের অপর অংশ সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) প্রণয়ন ও ব্যার্খার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট।
মোকিয়রের জন্ম ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে। ১৯৭৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।
আগিয়োঁর জন্ম ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮৭ সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।
হাউইটের জন্ম ১৯৪৬ সালে কানাডায়। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।
এআইএল/
