ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by Fatih Work

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুই দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা যানচলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন।

বিজ্ঞাপন
banner

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।

সিফাত নিহতের বিষয় ডিসি বলেন, ট্রাকচাপায় ফার্মগেট এলাকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাত নিহতের ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামি গ্রেফতারে কাজ করছি।

শিক্ষার্থীদের পাঁচ দাবি

শিক্ষার্থীদের পাঁচ দাবিগুলো হলো-

সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর: নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

এছাড়া, যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222