আব্দুল হামিদ-শেখ হাসিনাসহ ১৭২ জনের নামে বগুড়ায় মামলা

by amirulislamluqman20@gmail.com

বগুড়ায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানসহ দলীয় ১৭২ জন ও ৩০০ অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আরাফ মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত আরাফ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। ২০২৪ সালের ৩ আগস্ট দুপুরে শহরের বড়গোলা এলাকায় আন্দোলনরত অবস্থায় থানা মোড়ে দিকে এগিয়ে আসে। এসময় আসামীরা গুলি ছুঁড়লে আরাফ গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীরে ৪৩টি ছররা গুলি লাগে। এসময় আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222