মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সোনোরার একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোনোরার হেরমোসিলো এলাকায় অবস্থিত একটি সুপারস্টোরে ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় দোকানটিতে প্রচুর ক্রেতা উপস্থিত ছিলেন।
বিস্ফোরণের পরপরই পুরো স্টোরে আগুন ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে পুরো ভবনকে গ্রাস করে ফেলে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে অন্তত ২২ জন প্রাণ হারান এবং ১৩ জন গুরুতরভাবে আহত হন।
বিভিন্ন স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন শিশু ও তাদের বাবা-মাও রয়েছেন। শিশুদের মধ্যে ৪ জন ছেলে ও ৩ জন মেয়ে।
মেক্সিকোর কর্তৃপক্ষ জানিয়েছে, সুপারমার্কেটে ঘটে যাওয়া এই বিস্ফোরণের কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলমা লুকমান
এআইএল/
