রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যা, খুনি আটক

by amirulislamluqman20@gmail.com

রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (২০) ছুরিকাঘাত গুরুতর জখম হয়ে মৃত্যু বরণ করেছে। অন্যদিকে বিচারের স্ত্রী তাসমিন নাহার রামেকে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, খুনিকে আটক করা হয়েছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222