132
রাজধানীর শাহবাগ থানার জাতীয় ঈদগাহের সামনে ড্রামের ভিতর একজন পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সন্দেহ হলে ড্রাম খুলে লাশটি পাওয়া যায়।
লাশ উদ্ধারের বিষয়টি শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড্রামে লাশ পাওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
জানা গেছে, বিকেলের দিকে একটি ভ্যান গাড়িতে করে ড্রামটি রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় লোকজনের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রাম খুলে পুরুষের টুকরো টুকরো করা লাশ পাওয়া যায়।
এআইএল/
