বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ , আবেদন শেষ ৮ নভেম্বর

by naymurbd1999@gmail.com

বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ইউনিটে ৩০৮টি বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ৫০টি ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু হয়েছে ১৯ অক্টোবর থেকে।

বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। পদের মধ্যে রয়েছে ধর্মীয় শিক্ষক, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, নকশাকার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, ডাটা এন্ট্রি অপারেটর, ফায়ার ফাইটারসহ বিভিন্ন ট্রেডসম্যান ও সহায়ক পদ।

বিজ্ঞাপন
banner

সবচেয়ে বেশি পদ রয়েছে পরিচ্ছন্নতাকর্মী (৫০ জন), লস্কর (২৭ জন), মেসওয়েটার (১২ জন) ও মালি (১২ জন) পদে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৩ জন, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদে ১৪ জন এবং বিভিন্ন শ্রেণির মিস্ত্রি ও ট্রেডসম্যান পদে একাধিক জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা পদের ওপর নির্ভরশীল। সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বেশিরভাগ পদে কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ট্রেড কোর্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩,৯৭০ টাকা পর্যন্ত, যা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত।

বিস্তারিত শর্তাবলি, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার সময়সূচি জানতে প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইট (https://joinairforce-civ.baf.mil.bd/) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222