ইসলামবিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

by Fatih Work

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়্যার স্টার্মার মুসলমানদের বিরুদ্ধে বাড়তে থাকা ঘৃণাত্মক আচরণ ও ইসলামোফোবিয়াকে ‘জঘন্য ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। হাউস অব কমন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্টভাবে জানান, এমন আচরণের ব্রিটিশ সমাজে কোনো স্থান নেই এবং এ ধরণের প্রবণতা রোধে সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।

স্টার্মার বলেন, দেশে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদ ও ইসলামোফোবিয়া বৃদ্ধি নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতির মোকাবিলায় মসজিদ ও মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হচ্ছে, যাতে ঘৃণাত্মক আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায় এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা দেওয়া সম্ভব হয়।

বিজ্ঞাপন
banner

এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দুটি বড় মুসলিম সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারির খবর আন্তর্জাতিকভাবে সমালোচনার জন্ম দিয়েছে, যা বিশ্বজুড়ে মুসলিম কমিউনিটিকে আরও উদ্বিগ্ন করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আবারও পুনর্ব্যক্ত করেন, ‘মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের ঘৃণাত্মক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222