জুলাই আন্দোলনের কারণে আমিরাতের কারাগারে আটক বন্দিরা মুক্তি পাচ্ছেন: আসিফ নজরুল

by amirulislamluqman20@gmail.com

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্য থেকে ১৮৮ জন দেশে ফিরে এসেছেন। কারাগারে বন্দি থাকা অবশিষ্ট ২৪ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমীরাতে জুলাই গনঅভ্যূত্থানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেয়া হচ্ছে। ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় ও আমীরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।’

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত।

গত বছরের ২৮ আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশিদের সাজা মওকুফের অনুরোধ জানান। এতে সাড়া দেয় আমিরাত সরকার। পরে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222