দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় হোস্টেলে হামলা, শিশুসহ ১০ জন নিহত

by amirulislamluqman20@gmail.com

দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানী প্রিটোরিয়ায় গতকাল রাতে একদল অজ্ঞাত সশস্ত্র হামলাকারী একটি হোস্টেলে অতর্কিত আক্রমণ চালায়। ভয়াবহ এ হামলায় ৩ বছরের এক শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হামলাকারীদের নির্বিচার গুলিবর্ষণে মোট ২৫ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীদের খুঁজে বের করতে চলছে পুলিশের বিস্তৃত অভিযান ও তল্লাশি।

এদিকে, হামলার কারণ এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে এবং সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: আউটলুক ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222