সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১০০০ হাজার হাফেজ শিক্ষার্থীর অংশগ্রহণে ১০০ বার কোরআন খতম দেওয়া হয়েছে। এ সময় বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
আহম্মেদ তায়েবুর রহমান হিরন গণমাধ্যমকে বলেন, বেগম খালেদা জিয়া সব দলমতের মানুষের নেত্রী। নিজের জীবনবাজী রেখে জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে দেশ ও জাতির কঠিন সময়গুলোতে নেতৃত্ব দিয়েছেন। আজ নেত্রী অসুস্থ, তার জন্য দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষ দোয়া করছে। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এআইএল/
