আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই বেফাক ও আল-হাইআর পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তাদের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সময়সূচি থেকে চার দিন এগিয়ে এনে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ (শনিবার) বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়ে ধারাবাহিকভাবে ২৪ জানুয়ারি (শনিবার) পর্যন্ত চলবে। এরপর দুই দিন বিরতি দিয়ে পরবর্তী দশ দিনব্যাপী আল-হাইআর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বেফাকের অন্তর্ভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনআর/
