পুরান ঢাকায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

by Fatih Work

রাজধানীর লালবাগের ইসলামবাগের একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশীর ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে এদের সঙ্গে অরো ৪টি ইউনিট যোগ দেয়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222