হাদির গ্রামের বাড়ি নলছিটিতে শোকের ছায়া

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের আবহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেখা যায়, নলছিটি পৌরসভার খাসমহল এলাকায় অবস্থিত হাদির বাড়িতে চলছে হৃদয়বিদারক মাতম। আপনজনেরা কেউই বিশ্বাস করতে পারছেন না যে সদা হাস্যোজ্জ্বল হাদি আর নেই।

হাদির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের চোখেমুখে ছিল গভীর বেদনার ছাপ। এলাকায় যেন নেমে এসেছে এক নিস্তব্ধতা।

বিজ্ঞাপন
banner

এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। নলছিটি শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা–ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি দীর্ঘ সময় ধরে উত্তপ্ত থাকলেও রাত আনুমানিক তিনটার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222