‘‌মুসলিমরা আমাকে ভোট দেয়নি, এ জয় হিন্দুত্ববাদের জয়‌’

by Tahsan Arif

আন্তর্জাতিক ডেস্ক :: হিন্দুত্ববাদি চিন্তায় উড়ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মুসলিমরা আমাকে ভোট দেয়নি, এ জয় হিন্দুত্ববাদের জয়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার জয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি।

শুভেন্দু দাবি করেছেন, মুসলিমরা মমতাকেই ভোট দিয়েছে। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। আর এই পরাজয়ের মাধ্যমে মমতার রাজনীতি থেকে অবসর হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
banner

শুভেন্দু বলেছেন, ‘মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যে সব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলেই আমি জয়ী হয়েছি। এই জয় আসলে হিন্দুত্ববাদেরই জয়।’

সূত্র: ইন্ডিয়া টুডে

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222