নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

by Fatih Work

দেশের রাজনীতিতে ‘অপরাজেয় বাংলা’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে দলটির আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন
banner

আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্ৰুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন, জনেন্দ্র নাথ সরকার ও মো. মোসাদ্দেক, স্ট্যান্ডিং কমিটির সদস্য ফরিদুল ইসলাম ফরিদ, এ কে এস বি মজুমদার, মীর মুস্তাফিজুর রহমান, গোলাম রহমান, তানজুম আফরোজ আঁখি প্রমুখ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত জাতীয় ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারকে চেয়ারপারসন করে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ ও উপজাতিসহ ১৯৭১ ও ২০২৪-এর চেতনায় এবং নিজ নিজ ক্ষেত্রে পেশাদারত্ব অর্জনকারী ব্যক্তিদের সমন্বয়ে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এতে রয়েছেন ১১ সদস্যের ভাইস চেয়ারম্যান পরিষদ, ২৪ সদস্যের স্ট্যান্ডিং কমিটি এবং ৭১ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222