97
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম ও অন্তর্বর্তী সরকারের ১৮তম একনেক সভা।
এআইএল/
