85
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে, তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
এআইএল/
