ফেব্রুয়ারিতে এইচএসসির নির্বাচনী পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল

by naymurbd1999@gmail.com

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একইসঙ্গে পরবর্তী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বিজ্ঞাপন
banner

রোববার (৪ জানুয়ারি) বোর্ডের প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু করতে হবে। এসব পরীক্ষার ফল আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে হবে।

এতে আরও জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১১ মার্চ ২০২৬ থেকে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222