ডেভিল হান্ট অপারেশনে ইয়াবা হিরোইনসহ যাত্রাবাড়ীতে ১০ জন গ্রেপ্তার

by Fatih Work

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

আটককৃতরা হলো রনি শিকদার ওরফে রাজন (৩৬), দেলোয়ার হোসেন দেলু (৪৩), খোকন (২১), ফয়সাল (১৯), শুভ মোল্লা (১৯), মিজান (২৯), মিজান (৩১), সোহাগ (২৮), রমজান ওরফে হৃদয় (২৫) ও আলী (৩০)।

বিজ্ঞাপন
banner

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকার রোববার (৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে ৯২ পিস ইয়াবা ও ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222