জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

by Fatih Work

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হচ্ছে। বুধবার সকাল থেকে এই ফল ঘোষণা কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ কারিগরি সমস্যার কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়।

নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখা যাওয়ায় গণনা কার্যক্রম বন্ধ রাখতে হয়। পরে প্যানেলভুক্ত ও স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে মধ্যরাত সাড়ে ১২টার পর পুনরায় ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ব্যালট গণনা করা হয়।

বিজ্ঞাপন
banner

নির্বাচনে মোট ভোট পড়েছে আনুমানিক ৬৫ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদের জন্য ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদের জন্য ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সব মিলিয়ে ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৬৫ জন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222