132
ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানির হত্যার বিচার ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবি করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ফেলানি হত্যার প্রতিবাদে এক সমাবেশে এ দাবি করা হয়।
সংগঠনের পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, ফেলানিকে সীমান্তে কীভাবে হত্যা করা হয়েছে, আমরা তা জানি। কিন্তু এখনও এর বিচার হয়নি। সীমান্তে এভাবে একজন নারীকে হত্যা করা বড় মানবাধিকার লঙ্ঘন।
সমাবেশে নানা সময়ে সীমান্তে নিহত ভিকটিম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এআইএল/
