ঢাবির পথেই জকসু, নিরঙ্কুশ জয় পেল শিবির সমর্থিত প্যানেল

by Fatih Work

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। গুরুত্বপূর্ণ তিনটি শীর্ষ পদে জয়লাভের মাধ্যমে তারা নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি ভোটকেন্দ্রের ফলাফল চূড়ান্তভাবে পর্যালোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এই তিন পদে নিরঙ্কুশ জয় পায় অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।

বিজ্ঞাপন
banner

ভিপি পদে প্যানেলটির প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এতে ৮৮০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে ৩ হাজার ২৬৭ ভোটের বড় ব্যবধানে জয়ী হন আব্দুল আলিম আরিফ।

সহকারী সাধারণ সম্পাদক পদেও আধিপত্য ধরে রাখে একই প্যানেল। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222