নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে ৬ তিমির মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের একটি দুর্গম উপকূলে আটকে পড়ে অন্তত ৬টি তিমি মারা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলটিতে প্রায় ৫৫টি পাইলট তিমি আটকে পড়েছিল। এর মধ্যে বেশিরভাগ তিমিকে আবার সমুদ্রে ফিরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় ১৫টি তিমি মারাত্মকভাবে আটকে পড়ে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদন অনুযায়ী, আটকে পড়া তিমিগুলো উপকূল বরাবর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিল। এদের মধ্যে ৬টি তিমি শেষ পর্যন্ত মারা যায়।

তিমিগুলো উদ্ধারে একটি বেসরকারি সংস্থা ‘প্রজেক্ট জোনা’র পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও নিউজিল্যান্ডের উপকূলে তিমি আটকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, যা দেশটিতে বারবার উদ্বেগের কারণ হয়ে উঠছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222