একটি সংগঠন গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে: নজরুল ইসলাম খান

by amirulislamluqman20@gmail.com

একটি ছাত্র সংগঠন আগের সরকারে থেকে গুপ্ত রাজনীতি করেছে, এখন তারা সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারা চাইবে ধীরগতিতে আগামী নির্বাচন হোক বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

এসময় নজরুল ইসলাম খান বলেন, খুব শিগগিরই বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। বিদ্রোহীদের দলের সিদ্ধান্ত মেনে, নিজস্ব মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে শক্তিশালী করতে সকলে কাজ করবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222