গণহত্যার আসামি গোলাম রব্বানী হলেন ঢাবির বিভাগীয় চেয়ারম্যান, ব্যাপক সমালোচনা

by Fatih Work

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর এই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুর পর পদটি শূন্য হয়। সেই শূন্য পদেই বর্তমানে অধ্যাপক গোলাম রব্বানীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই শিক্ষার্থীদের একটি বড় অংশ এ নিয়োগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

অধ্যাপক ড. গোলাম রব্বানীর বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে দায়ের হওয়া মামলার ৮ নম্বর আসামি। মামলাটির প্রধান আসামি হিসেবে রয়েছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যাপক গোলাম রব্বানীর বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ছাত্রদলের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতেও তিনি অভিযুক্ত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222