জুলাই গণহত্যায় সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ 

by Fatih Work

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ৬ জানুয়ারি সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

গত ২২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে প্রসিকিশন বা রাষ্ট্রপক্ষ। এতে ২ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ তুলে ধরা হয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222