হাদি হত্যা মামলা: চার্জশিট দাখিলের সময় বাড়লো ১৫ জানুয়ারি পর্যন্ত

by Fatih Work

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য আরও ২ দিনের সময় পেলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলার বাদী আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করেন। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আগামী ১৫ জানুয়ারি চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।

বিজ্ঞাপন
banner

বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আজকে বাদীর পক্ষে ৩ আইনজীবী নিয়োগ করা হয়েছে। বাদীপক্ষ থেকে ডিবি পুলিশের দেওয়া চার্জশিট পর্যালোচনার জন্য সময় আবেদন করি। শুনানি শেষে আদালত আগামী বৃহস্পতিবার চার্জশিট গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির তারিখ ধার্য করে।

বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মইনুল করিম সাংবাদিকদের বলেন, আমরা এ মামলার চার্জশিট নিয়ে আরও স্টাডি করতে চাই। যেন কোনো নির্দোষ ব্যক্তি শাস্তি না পায়।

এ মামলায় রাষ্ট্রকতৃক নিযুক্ত বাদীপক্ষের ৩ আইনজীবী হলেন সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যরিস্টার এস এম মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাদী জাবের বলেন, আমরা দুই দিন সময় নিয়েছি। আগামী ১৫ জানুয়ারি এই চার্জশিটে আপত্তি আছে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222