সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে শরিয়াহ পদ্ধতিতে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করবে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি সুকুক ছাড়া হচ্ছে। সরকার এই ব্যাংকটিকে ২০ হাজার কোটি টাকা মূলধন দিয়েছে। তার অর্ধেক এই বন্ডে বিনিয়োগ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।
এটি সম্মিলিত ইসলামী ব্যাংক এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে ব্যাংকটি।
গতকাল রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সম্মিলিত ব্যাংকের জন্য আমানত বিমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকার তহবিল পাওয়া গেছে। এ ছাড়া ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। এ থেকে আমানতকারীদের টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভালো মুনাফা পেতে সরকারের বন্ডে বিনিয়োগ করা হচ্ছে।
আশা করা যায়, এই ব্যাংকগুলো আগামী দু–এক মাসের মধ্যে নতুন আমানত পেতে শুরু করবে। তখন আর টাকার চাহিদা হবে না। সে জন্য এই অর্থ থেকে বিনিয়োগ করা হচ্ছে।
এআইএল/
