‘ইরানের শাসনব্যবস্থা শেষের পথে’

by amirulislamluqman20@gmail.com

ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে সরকারের ওপর ক্রমেই চাপ বাড়ছে। এ বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস বলেছেন, ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে।

ভারত সফরকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মেৎস বলেন, যখন কোনো শাসনব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে, তখন তা কার্যত শেষ হয়ে যায়। আমার বিশ্বাস, আমরা এখন এই শাসনব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।

বিজ্ঞাপন
banner

তিনি আরো জানান, বার্লিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে ‘ইরানে একটি গণতান্ত্রিক সরকারের দিকে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করা যায়’।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222