ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে এখনও অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে যেকোনো দেশে ম্যাচ আয়োজন করা হলে তাতে আপত্তি নেই।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিসিবির পরিচালক আসিফ আকবর।
তিনি স্পষ্ট করে বলেন, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তন হলেও সেটি গ্রহণযোগ্য নয়।
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ। খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের আজীবনের স্বপ্ন। তারা যেন মানসিক অনিশ্চয়তায় না থাকে, সেটাও আমাদের বিবেচনায় আছে। যুক্তির ভিত্তিতে আমরা একটি গ্রহণযোগ্য ভেন্যু পাব- এ বিষয়ে আশাবাদী।
আত্মমর্যাদার প্রশ্নটি সামনে এনে বলেন, ‘সবচেয়ে আগে দেশ। আত্মমর্যাদা বজায় রাখা আমাদের দায়িত্ব। দেশের ঊর্ধ্বে কিছু নেই—যেখানেই থাকি, যাই করি।
এআইএল/
