গভীর রাতে ৩ দফা দাবিতে উত্তাল খুবি

by Abid

গভীর রাতে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো হলো : ডিসিপ্লিন থেকে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ অফিসিয়াল নোটিশ দিয়ে বন্ধ করতে হবে, কোর্স রেজিষ্ট্রেশন ফি কমিয়ে পূর্বের ন্যায় করতে হবে ও কোর্স রেজিষ্ট্রেশনের সময়সীমা দশ কর্মদিবস বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন হল, খান বাহাদূর আহছানউল্লা হল ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেকের জন্য আর্থিকভাবে বড় চাপ সৃষ্টি করছে। পাশাপাশি স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে গিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা আরও বলেন, ছাত্র প্রতিনিধি ব্যবস্থার পরিবর্তে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা জরুরি। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো বা বাড়ানো সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কিংবা নোটিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, কোর্স রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222