জরুরি বার্তা দিয়ে আজহারির পোস্ট, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

by Fatih Work

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ ও ছবি নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় তিনি এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সতর্কতা প্রদান করেন। আজহারি জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার ভিডিও এবং ভয়েস ক্লোন করে বিভিন্ন বিভ্রান্তিকর পণ্যের প্রচারণা চালাচ্ছে, যার সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞাপন
banner

ড. আজহারি তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু মহল ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তার নাম ও পরিচয় ভাঙিয়ে ভুয়া ওষুধ এবং অবৈজ্ঞানিক চিকিৎসা সেবার বিজ্ঞাপন প্রচার করছে। প্রযুক্তির এই অপব্যবহার সম্পর্কে যারা অবগত নন, এমন অনেক সাধারণ মানুষ এসব চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এসব তথাকথিত ওষুধি পণ্য বা প্রমোশনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

এই প্রতারণার প্রভাব পড়ছে তার দাতব্য সংস্থা ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর ওপরও। আজহারি জানান, এসব ভুয়া পণ্যের বিষয়ে খোঁজ নিতে সাধারণ মানুষ প্রতিনিয়ত ফাউন্ডেশনের দাপ্তরিক নম্বরে যোগাযোগ করছেন, যা তাদের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে এমন সব ভুয়া পেজ ও মিডিয়ার তালিকা তৈরি করা হয়েছে। এসব ডিজিটাল অপরাধীদের শনাক্ত করে শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে তালিকাটি হস্তান্তর করা হবে। দেশের ভেতরে বা বাইরে যে প্রান্ত থেকেই এই জালিয়াতি চালানো হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222