গান বিষয়ক বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দেরও আদেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান আবেদন দুটি করেন।
আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে তিনি বাইরে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজ বিঘ্নিত হবে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপসের বিদেশ গমন ঠেকানো দরকার।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৪ নভেম্বর তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। গত জুনে তিনি জামিনে কারামুক্ত হন।
এআইএল/
