মিডিয়ার প্রতি হাসনাতের তোপ: দালালি বন্ধ করুন, জনগণমুখী হোন

by Fatih Work

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “মিডিয়া এখনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। তাদের সব প্রশংসা এবং সব মুগ্ধতা একটি দলের জন্য। অত্যন্ত পরিতাপের বিষয় জুলাই অভ্যুত্থানের পরও মিডিয়ার চরিত্র বদল করে নাই। কয়েকটি গণমাধ্যম আবারও দালালি শুরু করে দিয়েছে। এজেন্সি যে রিপোর্ট লিখে দেয় মিডিয়াগুলো তাই প্রচার করে। কিছু মিডিয়ার হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয়নি। তাদের আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “মিডিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা শুধু আমাদের ঘিরে। আমরা কোথায় শার্ট কিনি? রাজনৈতিক প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করি? কোথায় খাওয়া-দাওয়া করি? সেগুলোই শুধু তাদের প্রশ্ন। আমাদের ইনকাম কী? আমাদের চলাফেরা কোনো জায়গা থেকে হয়? শুধু এসব প্রশ্ন নিয়েই মিডিয়া ব্যস্ত থাকে।”

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসামে জামায়াতের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে হলে মিডিয়ার প্রয়োজন আছে। আমরা মিডিয়ার শত্রু না। আমরা চাই মিডিয়া তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। আপনারা (মিডিয়া) কোনো দলমুখী না হয়ে জনগণমুখী হন। জনগণ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222