আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নির্বাচনি খরচের জন্য ১৪ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা।
আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাচটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ টাকার একটি চেক হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেওয়া হয়।
এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুরা বলেন, সততা, ন্যায় ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবেই হাসনাত আব্দুল্লাহের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। সেই বিশ্বাস থেকেই স্বেচ্ছায় এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
এআইএল/
