‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ শ্লোগানে ঢাবিতে বিক্ষোভ ছাত্রদলের

by Fatih Work

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্যকে ‘আইডি হ্যাক’-এর অজুহাতে অস্বীকার করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

তিনি বলেন, একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলেও তাৎক্ষণিক রিকভারি প্রক্রিয়া থাকে। সেখানে ৫ মিনিটের মধ্যে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন
banner

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘আল জাজিরাকে দেওয়া বক্তব্যেরই ব্যাখ্যামূলক রূপ ছিল ওই টুইট। এখন সেটিকে হ্যাকের অজুহাতে অস্বীকার করা মানে জনগণকে বিভ্রান্ত করা। জামায়াত অতীতেও নারীদের অবমাননার রাজনীতি করেছে। এবারও একই মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।’

দেশের কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের এ বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান নাসির উদ্দিন নাসির।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’ এ ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222