মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

by Nur Alam Khan

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামগ্রিক প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করেন। অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।

ঘাঁটি পরিদর্শন শেষে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুপক্ষের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করা। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার কৌশল অনুসরণ করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও, সমাধান না এলে মার্কিন হামলার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তার পরিণতিতে গোটা অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222