বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমরা (বাংলাদেশ) উন্নত হলে ভারত তার অস্তিত্ব হারাবে। তাদের সেভেন সিস্টার ধ্বংস হয়ে যাবে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, দেশব্যাপী ছাত্রবান্ধব, একাডেমি বান্ধব কার্যক্রম নিয়ে ছাত্রশিবির তার প্রতিষ্ঠাতাবার্ষিকী পালন করছে। দেশের ১/৩ ভাগ যুবশক্তি। কানাডা, রাশিয়া, জার্মানি, জাপান, তরুণের সংখ্যা বেশি ও বৃদ্ধের সংখ্যা কম ছিল বলে তারা ঘুরে দাঁড়িয়েছিল।
বাংলাদেশ ও অন্যান্য দেশের তুলনায় তিনি বলেন, ১৯৭৬ সালে চায়না ও বাংলাদেশের অবস্থান একই ছিল। ২০/২৫ বছরের ব্যবধানে চায়না এখন অন্যান্য দেশকে নেতৃত্ব দিচ্ছে। তারা আমদানিনির্ভর অর্থনীতিকে কমিয়ে দিয়েছে এবং নিজেদের উন্নত করেছে।
জামায়াতের নির্বাচনী ইশতেহার সম্পর্কে তিনি বলেন, জামায়াত তাদের ইশতেহারে আয়-ব্যয় দেখার একটা জিনিস রেখেছে যা আমাদের ভালো লেগেছে। অ্যাপসের মাধ্যমে জনগণ বুঝতে পারবে সরকার কত টাকা আয় করছে, কত টাকা ব্যয় করেছে। আমরা উন্নত হলে ভারত তার অস্তিত্ব হারাবে। তাদের সেভেন সিস্টার ধ্বংস হয়ে যাবে। আমাদের ব্লু ইকোনমি রয়েছে। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারছি না।
এআইএল/
