গত বছর গাজায় পৌঁছনোর চেষ্টা করা ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌবহর আগামী মাসে আবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের উদ্দেশে যাত্রা করবে বলে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে জানিয়েছেন সংগঠনের এক সদস্য।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ২৯ মার্চ নির্ধারিত নতুন এই মিশনটি হবে ‘ফিলিস্তিনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত মানবিক উদ্যোগ’। ১০০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ এ যাত্রায় অংশ নেবেন।
সংগঠনটি জানায়, একই দিনে গাজার উদ্দেশে একটি স্থলপথের বহরও যাত্রা শুরু করবে, তবে সেটি কোথা থেকে রওনা দেবে, তা স্পষ্ট করা হয়নি।
গত অক্টোবরে এসব কর্মী সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েল তাদের পথরোধ করে, আটক করে এবং পরে বহিষ্কার করে।
এআইএল/
