গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ বিমানের সাবেক এমডি শফিক রিমান্ডে

by amirulislamluqman20@gmail.com

১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশের সাবেক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানের ৫ দিন ও তার স্ত্রী বিথীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার  (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। একই সঙ্গে ২ গৃহকর্মী রুপালী খাতুনের ৫ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন
banner

এ সময় কারাগারে থাকা শফিকুর রহমানসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এরপর কড়া নিরাপত্তায় তাদের আদালতে তোলা হলে শুরু হয় রিমান্ড শুনানি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর উত্তরা ৯ নং সেক্টরের শফিকুর রহমানের বাসায় গত বছরের জুন মাসে মেয়েকে কাজে দেন মোস্তফা। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় অসুস্থ মেয়েকে দেখে আসেন বাবা। তবে এরপর তার সাথে আর দেখা করতে দেয়নি আসামিরা।

গত ৩১ জানুয়ারি বিথী মোস্তফাকে ফোন করে জানান, তার মেয়ে অসুস্থ। তাকে নিয়ে যেতে। পরে তাকে আনতে যান গোলাম মোস্তফা। সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফার কাছে তাকে বুঝে দেন সাথী।

তখন মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখমের চিহ্ন দেখতে পান মোস্তফা। এসময় ভালোভাবে কথাও বলতে পারছিলনা তার মেয়ে। বিথীকে এর কারণ জিজ্ঞাসা করলে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

এরপর মোস্তফা মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, ২ নভেম্বর মোস্তফা তার সাথে দেখা করে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অকারণে শফিকুর রহমান এবং বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধর করেন।

তারা খুন্তি আগুনে গরম করে তার শরীরের বিভিন্নস্থানে ছেঁকা দিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা বাদি হয়ে মামলা দায়ের করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222