গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল নিক্ষেপ, তিনজন আহত

by Abid

গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনায় দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন এবং একজন ভোটারের সঙ্গে আসা শিশু আমেনা খানম (১৪) আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ভোটকেন্দ্রের মূল ফটক আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং কেন্দ্রটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র এলাকায় মোতায়েন রয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222