লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৪

by Fatih Work

লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে লেবাননের বেকা উপত্যকার মাজদাল আনজার এলাকায় এই ভয়াবহ হামলা চালানো হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক জিহাদ’ (PIJ)-এর সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। সীমান্ত পেরিয়ে সিরিয়া অভিমুখে যাওয়ার সময় গাড়িটিতে হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে এক সিরীয় নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এটিই লেবাননের মাটিতে ইসলামিক জিহাদের ওপর ইসরায়েলের প্রথম বড় ধরনের হামলা বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পুনর্গঠন ঠেকাতে এই ‘প্রতিরোধমূলক’ হামলা চালিয়েছে।

লেবাননের পক্ষ থেকে এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক মাসগুলোতে লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের আনাগোনা এবং বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণে পাশের গ্রামগুলো কেঁপে ওঠে। পরে ধ্বংসপ্রাপ্ত গাড়িটি থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222