ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

by Abid

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং দিনের কার্যক্রম শুরু করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনা ভবনের সংস্কারকাজ এখনো সম্পন্ন না হওয়ায় আপাতত কয়েকদিন সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

বিজ্ঞাপন
banner

দিনের সূচি অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, উপকারভোগী নির্ধারণের নীতিমালা, বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এ কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এরপর দুপুর ২টায় প্রধানমন্ত্রী আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন। এ সভায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, নদী ও খাল খনন, জলাধার পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের বিষয়টি সভায় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222