পবিত্র রমজানের প্রথম জুমায় রাজধানীসহ সারাদেশে মুসল্লিদের ঢল

by Abid

পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে জুমার সময় ছিল ব্যাপক উপস্থিতি। রমজান মাসের বিশেষ তাৎপর্যের কারণে অন্যান্য সময়ের তুলনায় এদিন জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায় বলে দেখা গেছে।

বিজ্ঞাপন
banner

রমজানের জুমা মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। সেই গুরুত্বকে সামনে রেখে অনেকে রোদের তীব্রতা উপেক্ষা করেই আগেভাগে মসজিদে উপস্থিত হন। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় অন্যতম বৃহৎ জামাত। বেলা সোয়া ১২টার পর থেকেই সেখানে মুসল্লিদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ মসজিদের ভেতরে স্থান না পেয়ে সিঁড়ি, বারান্দা ও আশপাশের সড়কে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তি, সমৃদ্ধি ও নৈতিক উন্নতির প্রত্যাশায় মুসল্লিরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222