দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা তথ্যমন্ত্রীর

by Fatih Work

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আধুনিক সংস্করণ নিয়ে দেশব্যাপী বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে বর্তমান সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে একটি প্রকল্পের উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই ঘোষণা দেন। তিনি জানান, কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের একটি মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুতই আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে যাত্রা শুরু করবে।

বিজ্ঞাপন
banner

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সমন্বিত সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কাপলাতলি খাল’ পুনঃখনন কার্যক্রমের সূচনা করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের দূরদর্শী খাল খনন কর্মসূচির সুফল একসময় দেশের খাদ্য উৎপাদনে রেকর্ড গড়েছিল। কিন্তু দীর্ঘ সময় সংস্কারের অভাবে সেই খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েন। এখন পুনরায় জোয়ার-ভাটার পানি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এই কার্যক্রমের সঙ্গে বনায়ন কর্মসূচিকেও যুক্ত করা হয়েছে এবং এরই মধ্যে বৃক্ষরোপণ শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বরিশালের এই পুনঃখনন কার্যক্রম জাতীয় উদ্যোগেরই একটি ক্ষুদ্র অংশ। পর্যায়ক্রমে সারাদেশের মৃতপ্রায় জলাশয়গুলো প্রাণ ফিরে পাবে, যা কেবল কৃষিতেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222