পাকিস্তানে তালেবানের ড্রোন হামলা

by Fatih Work

পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক অনলাইন সংবাদ সম্মেলনে তালেবানের কেন্দ্রীয় মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে চলমান এই লড়াই পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে। বিশেষ করে রাজধানী ইসলামাবাদে ড্রোন হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান এখন বুঝতে পেরেছে যে আফগানরা পাল্টা আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞাপন
banner

জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, নওশেরা এবং অ্যাবোটাবাদে তালেবানের ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি অভিযোগ করেন, পাকিস্তানি রিকনেসান্স (নজরদারি) বিমান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করছে এবং শুক্রবার পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের পাক্তিয়া, পাক্তিকা, খোস্ত এবং কুনার প্রদেশে হামলা চালিয়েছে। তালেবানের দাবি অনুযায়ী, পাকিস্তানের এই বিমান হামলায় ব্যাপক সংখ্যক সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। মুজাহিদ বলেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী নয় বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে মুজাহিদ পাকিস্তানের এই সামরিক তৎপরতাকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন এবং প্রতিবেশী দেশগুলোকে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, তালেবান বাহিনী অত্যন্ত নির্ভুলভাবে পাকিস্তানের শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, পাকিস্তানই মূলত আফগান বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সীমান্তবর্তী সংঘর্ষের খতিয়ান তুলে ধরে তালেবান মুখপাত্র জানান, গত এক দিনে সীমান্ত সংঘাতের ঘটনায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং বেশ কিছু সেনার মরদেহ তালেবানের হেফাজতে রয়েছে। অন্যদিকে, এই লড়াইয়ে তালেবানের ১৩ জন যোদ্ধা নিহত হয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে তিনি জানান, আফগান প্রতিরক্ষা বাহিনী যেকোনো বড় ধরনের সংঘাত মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222