কুয়েতের আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন ‘এফ-১৫’ ফাইটার জেট

by Fatih Work

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই (F-15E) স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে কুয়েতের আল জাহরা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশ থেকে অগ্নিপিণ্ড হয়ে নিচে আছড়ে পড়ছে। তবে মার্কিন সামরিক বাহিনী ও কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাইলট ও অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা (WSO) দুজনেই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন এবং তারা বর্তমানে কুয়েতি কর্তৃপক্ষের হেফাজতে সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক কিছু প্রতিবেদনে এটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ভুল লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিঞ্জানি যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দেন, “ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবে না।” মার্কিন গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনের জবাবে তিনি এই মন্তব্য করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ইরান ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সাথে পুনরায় আলোচনার অনুরোধ জানিয়েছে। লারিঞ্জানি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব বলে উড়িয়ে দেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222