বিস্ফোরণের শব্দের পর কাতারে ‘উচ্চ’ নিরাপত্তা সতর্কতা জারি

by Abid

রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর দেশজুড়ে ‘উচ্চ’ মাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করেছে কাতার কর্তৃপক্ষ। সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা জানিয়ে বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই জরুরি বার্তা পাঠানো হয়েছে। এতে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে যায় এবং বাসিন্দাদের জন্য ‘উচ্চ’ মাত্রার সতর্কতা জারি করা হয়।

সূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222